Logo
শিরোনাম
বিজ্ঞাপন স্থান (ফিচার অ্যাড)

জাতীয়

সব খবর

কিডনি রোগীদের জন্য জেলা-উপজেলায় চালু হচ্ছে ডায়ালাইসিস সেবা

অনলাইন ডেস্ক,   #স্মার্টফোন গ্যাজেট  #দৈনিক পত্রিকা পড়ুন  #মতামত কলাম #শিক্ষা বিষয়ক #ট্রাভেল গাইড পড়ুন  #টেলিকম খবর #ইতিহাসের বই পড়ুন দেশের জেলা ও উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুততম সময়ের মধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এ সেবা চালুর লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল টেকনোলজিস্টকে তিন মাসের ডায়ালাইসিস বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট—দুই ক্যাটাগরিতে ২ হাজার ৫০০টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজা জানান, ইতোমধ্যে ১২০ জনকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে ৯০ জন, পাবনায় ২০ জন এবং রাজশাহীতে ১০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। শিগগিরই সিলেটসহ আরও কয়েকটি এলাকায় ব্যাপকভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।     তিনি বলেন, সারা দেশের কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আরও নার্স নিয়োগ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইতোমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের আওতায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে কর্মরত নার্সদের কাছ থেকে প্রশিক্ষণের জন্য আবেদন নেওয়া হয়েছে। প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীকে সরকারি চাকরিতে ন্যূনতম দুই বছর পূর্ণ করতে হবে এবং বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। গত ১২ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বাস্থ্যসেবা বিভাগের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকা সমন্বয় সেলের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে সভার কার্যবিবরণী পাঠানো হয়। এর আগে ২০ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের প্রতিটি জেলায় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস) তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো ধরনের কিডনি রোগে আক্রান্ত। প্রতিবছর প্রায় ৪০ হাজার রোগী ডায়ালাইসিসনির্ভর হয়ে পড়েন। তবে ডায়ালাইসিস সেবা মূলত ঢাকা ও বড় শহরকেন্দ্রিক হওয়ায় প্রান্তিক এলাকার অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ১৪৬টি ডায়ালাইসিস সেন্টার রয়েছে। এর ৬৫ থেকে ৭০ শতাংশই ঢাকায়। ফলে জেলা ও উপজেলা পর্যায়ে এ সেবা এখনো অপ্রতুল। নথি অনুযায়ী, জেলা পর্যায়ের ডায়ালাইসিস কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালুর তিন বছর পর উপজেলা পর্যায়ে এ সুবিধা সম্প্রসারণে কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ আগস্টের সভার সিদ্ধান্ত অনুযায়ী, আড়াই হাজার নার্সসহ মোট ৫ হাজার প্রশিক্ষণার্থীকে ডায়ালাইসিস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যাচে থাকবেন ৫০ থেকে ১০০ জন। ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) এবং ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের মাধ্যমে এ প্রশিক্ষণ পরিচালিত হবে। এ ছাড়া তৃণমূল পর্যায়ে চিকিৎসকের সংকট দূর করতে প্রবেশনারি চিকিৎসকদের নিজ নিজ উপজেলায় পদায়নের সিদ্ধান্ত হয়েছে। কোনো উপজেলায় উপযুক্ত চিকিৎসক পাওয়া না গেলে পাশের উপজেলা বা জেলা থেকে চিকিৎসক পদায়ন করা হবে। সভায় আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও কনসালট্যান্টদের স্বয়ংক্রিয় পদায়ন নিশ্চিত করা এবং এক মাসের মধ্যে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার প্রকল্প একনেকে উপস্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ ছাড়া মিরপুরে মেডিকেল কলেজের পরিবর্তে ৬০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাজনীতি

সব খবর

মদন ছাত্রদলের নবগঠিত কমেটি সভাপ্রতি শামিম সাধারন সম্পাদক লিমন

মদন ছাত্রদলের নবগঠিত কমিটি সভাপতি শামীম সম্পাদক লিমন। মদন (নেত্রকোনা) প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনার মদন উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি মোঃ শামীম হাসানকে ও সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমনকে করা হয়েছে। রোববার রাতে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী  এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয় অনুমোদনপত্রে আগামী ৩০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।জানা গেছে, মদন উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের আলোচনা শুরু থেকেই সভাপতি ও সম্পাদক পদে প্রত্যেকেই জেলা নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। জেলা ছাত্রদল উপজেলা কমিটি গঠনের করতে সম্মেলনের জন্য মদন উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটিকে নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী গত ১৪জুন মদন উপজেলা পাবলিক হলে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতা প্রার্থিতা ঘোষণা করেন। পরে দীর্ঘ পর্যালোচনা করে জেলা কমিটি রোববার ৫ জুলাই রাতে মো. শামীম হাসানকে সভাপতি ও সাইমন আকন্দ লিমনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি প্রকাশ করেন। এ কমিটিতে গোলাম কিবরিয়া সিনিয়র সহ-সভাপতি, শেখ মেহেদী হাসান পরশ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও লায়ন তালুকদার কে সংগঠনিক সম্পাদক করা হয়। ‎এদিকে নতুন কমিটি ঘোষণার পর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতাকর্মী ও নিজ নিজ সমর্থকেরা।‎নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমন জানান, মজলুম জননেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রম বেগবান করা এবং দলের কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন। অতীতে দলের প্রয়োজনে ঝাপিয়ে পরেছি। ভবিষ্যতেও দলের যে কোন সংকটে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।কমিটির সভাপতি মোহাম্মদ শামীম হাসান বলেন, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরির জনগণের অভিভাবক লুৎফুজ্জামান বাবর ও বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাব। সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র অনুসরণ করে মদন উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন

খেলাধূলা

সব খবর

কেন্দুয়ায় ক্রিকেট এক্সপ্রেস অ্যাকাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ। মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ—ইউএনও রিয়াফাতুল ইসলাম রিফাত।

সালমান আহম্মদ : স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন।  নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ক্রিকেটপ্রেমী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে কেন্দুয়া ক্রিকেট এক্সপ্রেস অ্যাকাডেমির খেলোয়াড়দের মাঝে ক্রিকেট ব্যাট, বল, হেলমেট, গার্ড, প্যাড ও ক্রিকেট স্ট্যাম্প বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াফাতুল ইসলাম রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমুল ইসলাম।এ সময় ইউএনও রিয়াফাতুল ইসলাম রিফাত বলেন,মাদক ছেড়ে খেলাধুলাকে হ্যাঁ বলুন। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রী হিসেবে ক্রিকেট ব্যাট, বল, হেলমেট, গার্ড, প্যাড ও ক্রিকেট স্ট্যাম্প বিতরণ করা হয়। এ সময় অ্যাকাডেমির প্রশিক্ষক, খেলোয়াড়, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক

সব খবর

ঘাগড়া ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে টিআর-কাবিখা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

 বিশেষ  সংবাদদাতা, ময়মনসিংহ:  ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রশাসক ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শরীফ আহমেদের বিরুদ্ধে টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রায় দুই বছর ধরে তিনি ঘাগড়া ইউনিয়নের প্রশাসক পদে দায়িত্বরত রয়েছেন।স্থানীয় অধিবাসী ও এলাকা সূত্রে অভিযোগ, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে গৃহীত প্রকল্পগুলোর অধিকাংশেই সঠিকভাবে কাজ না করে বিল তুলে নেওয়া হয়েছে। এমনকি বেশ কিছু প্রকল্পে কোনো প্রকার কাজ না করেই পুরো বরাদ্দের অর্থ উত্তোলন করার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।ইউনিয়নের একাধিক শ্রমিকের দাবি, বিভিন্ন রাস্তা নির্মাণ, সংস্কার ও মাটি ভরাটের কাজে বড় ধরনের অনিয়ম করা হয়েছে। সরকারি নীতিমালা ও সচেতন আইনি প্রক্রিয়া তোয়াক্কা না করে পর পর দুই অর্থবছরে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মনিরুল হক ফারুক রেজা জানান, "একজন ইউনিয়নের প্রশাসকের অধীনে টিআর-কাবিখা ছাড়াও আরও নানা ধরণের সরকারি উন্নয়ন প্রকল্প থাকে। তবে আমাদের তদারকিতে থাকা কোনো প্রকল্পে অনিয়ম হয়ে থাকলে তা সুষ্ঠুভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রশাসক ও সমবায় কর্মকর্তা মোঃ শরীফ আহমেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মতামত/সম্পাদকীয়

সব খবর

বছরের শেষ মুহূর্তে যেমন কাটলো বছরটি

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

জাহাঙ্গীর আলম ঢাকা

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

সারাদেশ

সব খবর

নাগেশ্বরীর ৭ নং নেওয়াশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সার্বজনীন দুর্গা মন্দিরের ব্যাটারী ও প্যানেল চুরি

শ্রীরামকৃষ্ণ রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন।  কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ৭ নং নেওয়াশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সার্বজনীন দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ ইং দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরের সোলার প্যানেল ও ব্যাটারি চুরি করে নিয়ে যায়। মন্দির কমিটির সভাপতি শ্রী পলাশ চন্দ্র জানান, প্রতিদিনের মতো পূজা-অর্চনা শেষে মন্দির বন্ধ করা হয়। গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে সোলার সিস্টেমের ব্যাটারি ও সোলার প্যানেল চুরি করে পালিয়ে যায়। সকালে বিষয়টি নজরে আসলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের চুরির ঘটনায় এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মন্দিরে প্রস্তুতি চলছিল, এর মধ্যেই এমন ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানানো হয়েছে, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার। এলাকাবাসী মন্দিরের নিরাপত্তা জোরদার এবং ধর্মীয় সম্প্রীতি ও পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা ও সচেতনতা কামনা করেছেন।

নারী ও শিশু

সব খবর

স্কুলছাত্রীকে ধর্ষণ, ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল: বিএনপি নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা।

সালমান আহম্মদ স্টাফ রিপোর্টার :সময়ের সাথে প্রতিদিন।  নেত্রকোনার কেন্দুয়ায় এক কিশোরীকে ভয়ভীতি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আবু মিয়া (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সাউদপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মামলার অন্যান্য আসামিরা হলেন— বকুল মিয়া (৫৫), আবু মিয়া (৫০), লিমা (২১), জাহানারা বেগম (৪৮), স্মৃতি (৩২) এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন।মামলার এজাহারে ভুক্তভোগী কিশোরীর বাবা উল্লেখ করেন, তার মেয়ে স্থানীয় সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২০ নভেম্বর স্কুল থেকে ফেরার পথে নিকট আত্মীয় বকুল মিয়া চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে তাকে একটি বাসায় নিয়ে যান। সেখানে ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন এবং গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।এজাহারে আরও বলা হয়, ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে কিশোরীকে বিভিন্ন সময়ে বকুল মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এতে অন্য কয়েকজন আসামি সহযোগিতা করেন বলেও অভিযোগ করা হয়েছে। সর্বশেষ গত ২৫ জুন ২০২৬ তারিখেও তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। এছাড়া ধর্ষণের পর জোর করে ট্যাবলেট জাতীয় ওষুধ খাওয়ানোর চেষ্টার অভিযোগও করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা সজল দাস জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর পর ২ নম্বর আসামি আবু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

লাইভ টিভি

ছবির গ্যালারি

আরও দেখুন

নাগেশ্বরীর ৭ নং নেওয়াশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সার্বজনীন দুর্গা মন্দিরের ব্যাটারী ও প্যানেল চুরি

ভিডিও গ্যালারী

আরও ভিডিও »

#মামা ভাগ্নে মিলে কিছু সময় @@

গান গেয়ে মঞ্চ কাপালো মেয়েটি Bangla folk gan