সালমান আহম্মদ : স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন। 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ক্রিকেটপ্রেমী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে কেন্দুয়া ক্রিকেট এক্সপ্রেস অ্যাকাডেমির খেলোয়াড়দের মাঝে ক্রিকেট ব্যাট, বল, হেলমেট, গার্ড, প্যাড ও ক্রিকেট স্ট্যাম্প বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াফাতুল ইসলাম রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমুল ইসলাম।এ সময় ইউএনও রিয়াফাতুল ইসলাম রিফাত বলেন,মাদক ছেড়ে খেলাধুলাকে হ্যাঁ বলুন। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রী হিসেবে ক্রিকেট ব্যাট, বল, হেলমেট, গার্ড, প্যাড ও ক্রিকেট স্ট্যাম্প বিতরণ করা হয়। এ সময় অ্যাকাডেমির প্রশিক্ষক, খেলোয়াড়, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।