ইমরান হোসেন  নেত্রকোনা জেলা প্রতিনিধি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে এক ব্যতিক্রমী উদ্যোগের ঘোষণা দিয়েছেন।আটপাড়া উপজেলার দুওজ বাজারে আয়োজিত এক পথসভায় তিনি জানান, কেন্দুয়া ও আটপাড়ার মোট ১ হাজার ৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিনকে নিয়ে একটি ‘ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট’ গঠন করা হবে।এই ট্রাস্টের মাধ্যমে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য নিয়মিত মাসিক ভাতা এবং প্রতি ঈদে বিশেষ উৎসব ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।ড. হিলালী আরও বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে সরকার থেকে প্রাপ্ত তাঁর সম্পূর্ণ বেতন তিনি এই কল্যাণ ট্রাস্টে দান করবেন।পথসভায় স্থানীয় জনসাধারণসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।