স্পোর্টস ডেস্ক

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৪ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কায় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের এই আয়োজনটি বাতিল করা হয়েছে। 

বিসিবি সূত্রে জানা গেছে, যদিও আয়োজক পক্ষ টেকনিক্যাল সকল প্রস্তুতি শেষ করে রেখেছিল, কিন্তু নিরাপত্তা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ঝুঁকিপূর্ণ মনে করা হয়। বিশেষ করে বর্তমান সময়ের জনসমাগম নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার বিষয়টি জটিল হওয়ার কারণে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।