মিলন মিয়া, বিভাগীয় প্রতিনিধি,ময়মনসিংহ, সময়ের সাথে প্রতিদিন।
জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত যৌথ বিশেষ অভিযানে ৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-এর সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. মাহবুবুল হক-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ময়মনসিংহ জেলা পুলিশ জানায়, অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।এদিকে পুলিশের এ সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। তারা অপরাধ দমনে পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
