শ্রীরামকৃষ্ণ রায়,ভ্রাম্যমান প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন। 

 কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারীহাট সংলগ্ন কাশিরভিটা এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয় এক বাসিন্দা মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন। স্থানীয়দের ধারণা, ওই যুবক বিদ্যুতের টেনাস মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন। তবে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখছে। মরদেহের মাথা কাদার নিচে থাকায় প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কদমতলা এলাকার মো. ভোলা মিয়ার ছেলে মো. রুবেল (২৩)। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের কাজ শুরু করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।