লেখক: মোঃ জাহাঙ্গীর আলম 

বাহ্যিক দৃষ্টিতে আমরা হয়তো কেবল ফুটপাতে হাত পেতে থাকা মানুষটাকেই ভিক্ষুক বলি। কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যায়, এই পৃথিবীর বুকে প্রতিটি মানুষই কোনো না কোনো শূন্যতা নিয়ে বেঁচে আছে এবং সেই শূন্যতা পূরণের জন্য অন্যের কাছে বা নিয়তির কাছে প্রতিনিয়ত হাত পাতছে।কেউ বুকভরা লোভ বা স্রেফ বেঁচে থাকার তাগিদে অবিরত টাকার পেছনে ছুটছে। তাদের ক্ষুধার শেষ নেই।একদল মানুষ আছে যাদের চাহিদা বড্ড সীমিত। তারা কোনো বিলাসবহুল জীবন চায় না, শুধু দিনশেষে বেঁচে থাকার জন্য দু’মুঠো ভাতের আকুতি জানায়।চারপাশটা চাকচিক্যে ভরপুর, পকেটে কোটি টাকা—অথচ রাতের পর রাত ঘুম আসে না। এক চিলতে মানসিক শান্তি বা একটুখানি স্বস্তির জন্য এরা পৃথিবীর সবচেয়ে বড় ভিখারি।এই দলে আছেন পৃথিবীর বহু আবেগপ্রবণ মানুষ। এক বুক একাকীত্ব নিয়ে তারা শুধু এমন একজন মানুষকে খোঁজে, যে তাকে একটু বুঝবে, একটু মায়া দেবে।মূল কথা, আমাদের সবার চাওয়ার ধরণ আলাদা হতে পারে, কিন্তু দিনশেষে আমরা সবাই শূন্য হাত পূর্ণ করার লড়াইয়ে লিপ্ত একেকজন যাযাবর। কারো অভাব পেটের, কারো অভাব আত্মার।

লেখক: মোঃ জাহাঙ্গীর আলম যুগ্ন সম্পাদক সময়ের  সাথে প্রতিদিন। ০১৮৯৮২০০৬৬৭