লেখক :- উর্মিলা বর্মন

তোমার চরনে দিও আমায় ঠাই-ও দয়াল (2) চরনে দিও আমায় ঠাই।আমি অতি অভাজন, জানিনা সাধন ভজন (2) মন্ত্র হীন ভক্তিহীন কেমনে করি পুজন।

 দুই ফোঁটা চোখের জল, এইটুকু সম্বল -২

 ইহা ছাড়া অন্য কিছু নাই ও দয়ালে চরনে দিও আমায় ঠাই ও দয়াল । এই ভবে আসবার কালে, ছিলাম আমি অন্দকারে কথা দিয়ে এসে ছিলাম তুমাকে পূজিব বলে ধরাতে ভুমিষ্ট হয়ে, সকল কথা যাই ভুলে-২ মায়ায় মায়ায় দিন যে কাটাই - ও দয়াল চরনে দিও আমায় ঠাই ও দয়াল।লক্ষ জোনি এমন করে, মানব জনম পাই। হেপায় হেলায় দিন কাটায় সকলি হারায়-(২)

দিন হীন কাঙ্গালে কয়, এই জনম আর না হয় (2)অন্ত্রিম কালে তোমায় যেন পাই-ও দয়াল চরনে দিও আমায় ঠাই ও দয়াল।