নিজস্ব প্রতিবেদক:

‘জনগণের আস্থায়, আমাদের শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি)-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জনপ্রিয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি দল ও জাতীয় জোটের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ড. এ টি এম মমতাজুল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের চেয়ারম্যান ও জাতীয় জোটের উপদেষ্টা খাজা মহিবুল্লাহ শান্তিপুরী, বাংলাদেশ মুক্তি পার্টির চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আশরাফুল আলম (হিরো আলম), বাংলাদেশ সাকসেস পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, নতুন ধারা জনতা পার্টির সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ নূর, জাগ্রত জনতা পার্টির চেয়ারম্যান মান্নান শিকদার, বাংলাদেশ একুশে পার্টির চেয়ারম্যান রবিউল আলম, বাংলাদেশ সহযাত্রী পরিষদের আহ্বায়ক আব্দুল গফুর এবং মুক্তি দলের যুগ্ম মহাসচিব মো. খাইরুল ইসলাম আকন্দ।

এছাড়াও বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি)-এর কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বাংলাদেশ জনপ্রিয় পার্টির প্রতিষ্ঠার পটভূমি, দলের লক্ষ্য ও উদ্দেশ্য, রাজনৈতিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি) আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে দলটি তার ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দলের নেতৃবৃন্দ ভবিষ্যতে জনগণের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি)-এর প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান মো. বকুল হোসেন হৃদয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভাটি নেতাকর্মী, অতিথি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।