শ্রী রামকৃষ্ণ রায়, নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন।

 কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর কেন্দ্রীয় শ্মশানঘাটে প্রবেশ করে অশ্লীল অঙ্গভঙ্গি ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে শ্মশানঘাটে জুয়া ও মাদক সেবনের অভিযোগও তোলা হয়েছে।গত ২০ মে নাগেশ্বরী থানায় জিডিটি করেন ভবানীপুর গ্রামের শ্রী আশিষ কুমার (২৬)। জিডি নম্বর-১১০৩ এবং ট্র্যাকিং নম্বর-60Z43B।

জিডিতে আশিষ কুমার উল্লেখ করেন, তিনি একজন ছাত্র ও এলাকার সচেতন নাগরিক। ঘটনার দিন ২০ মে সকাল আনুমানিক ৮টার দিকে নিজের ফেসবুক আইডি Ashish Kumar এ প্রবেশ করে তিনি দেখতে পান, Salfur Islam Srabon নামের একটি ফেসবুক আইডি থেকে ভবানীপুর কেন্দ্রীয় শ্মশানঘাট মন্দির ঘরে প্রবেশ করে কয়েকজন ব্যক্তি অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে ছবি তুলে পোস্ট করেছেন।

জিডিতে অভিযুক্ত হিসেবে মোঃ সুমন মিয়া (২৮), পিতা- জমসের আলী এবং মোঃ আতিকুর রহমান (২৮), পিতা- ইসলাম মিয়া, উভয় সাং-কুমারপাড়া, ভবানীপুর, ইউপি- ভিতরবন্দ, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রামের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজনকে অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে।আবেদনে বলা হয়, এসব ছবি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এছাড়া অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় শ্মশানঘাটে প্রবেশ করে জুয়া ও মাদক সেবন করে আসছেন বলেও অভিযোগ করা হয়েছে।জিডিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার তাদের এসব কর্মকাণ্ডে বাধা দিলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন।

এ ঘটনায় তিন পাতার স্ক্রিনশটের ফটোকপিও সংযুক্ত করা হয়েছে বলে জিডিতে উল্লেখ রয়েছে।

জিডিটি গ্রহণ করেন ডিউটি অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান। পরে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লা