Logo
শিরোনাম
বিজ্ঞাপন স্থান (ফিচার অ্যাড)

জাতীয়

সব খবর

আশার হাত বাড়িয়ে চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী।

সালমান আহম্মদ: স্টাফ রিপোর্টার, সময়ের সাথে প্রতিদিন।  চট্টগ্রামে আকস্মিক বন্যা মোকাবিলায় মাঠে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার, অনুসন্ধান ও ত্রাণ কার্যক্রম জোরদার।টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের একাধিক উপজেলা ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। এতে প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকটে দুর্ভোগ চরমে পৌঁছেছে।এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের জরুরি অনুরোধে 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ ও ২৪ পদাতিক ডিভিশন মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার, অনুসন্ধান (Search and Rescue-SAR) এবং ত্রাণ কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।জানা গেছে, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন জরুরি উদ্ধারকারী দল, নৌযান এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মাঠে কাজ করছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, জরুরি ত্রাণ বিতরণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।অন্যদিকে, বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ২৪ পদাতিক ডিভিশন অনুসন্ধান ও উদ্ধার (SAR) কার্যক্রম জোরদার করেছে। উদ্ধার অভিযান আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে তিনটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে সার্বক্ষণিক উদ্ধার, ত্রাণ বিতরণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর সদস্যরা নৌযানের মাধ্যমে দুর্গম ও প্লাবিত অঞ্চলে পৌঁছে আটকে পড়া নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করছেন। একই সঙ্গে দুর্গত মানুষের হাতে চাল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।সেনাবাহিনীর এই মানবিক সহায়তা বন্যাদুর্গত মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।এদিকে, পার্বত্য চট্টগ্রামের সাজেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকে পড়া পর্যটকদেরও নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিকূল আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও সেনাসদস্যরা দক্ষতা ও সাহসিকতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করে পর্যটকদের নিরাপদ স্থানে পৌঁছে দেন।বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও বদ্ধপরিকর। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, অনুসন্ধান ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত, সমন্বিত ও মানবিক উদ্যোগ বন্যাকবলিত মানুষের পাশে এক নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন রক্ষা এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার, ১৩ জুলাই ২০২৬

রাজনীতি

সব খবর

মদন ছাত্রদলের নবগঠিত কমেটি সভাপ্রতি শামিম সাধারন সম্পাদক লিমন

মদন ছাত্রদলের নবগঠিত কমিটি সভাপতি শামীম সম্পাদক লিমন। মদন (নেত্রকোনা) প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনার মদন উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি মোঃ শামীম হাসানকে ও সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমনকে করা হয়েছে। রোববার রাতে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী  এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয় অনুমোদনপত্রে আগামী ৩০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।জানা গেছে, মদন উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের আলোচনা শুরু থেকেই সভাপতি ও সম্পাদক পদে প্রত্যেকেই জেলা নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। জেলা ছাত্রদল উপজেলা কমিটি গঠনের করতে সম্মেলনের জন্য মদন উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটিকে নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী গত ১৪জুন মদন উপজেলা পাবলিক হলে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতা প্রার্থিতা ঘোষণা করেন। পরে দীর্ঘ পর্যালোচনা করে জেলা কমিটি রোববার ৫ জুলাই রাতে মো. শামীম হাসানকে সভাপতি ও সাইমন আকন্দ লিমনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি প্রকাশ করেন। এ কমিটিতে গোলাম কিবরিয়া সিনিয়র সহ-সভাপতি, শেখ মেহেদী হাসান পরশ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও লায়ন তালুকদার কে সংগঠনিক সম্পাদক করা হয়। ‎এদিকে নতুন কমিটি ঘোষণার পর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতাকর্মী ও নিজ নিজ সমর্থকেরা।‎নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমন জানান, মজলুম জননেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রম বেগবান করা এবং দলের কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন। অতীতে দলের প্রয়োজনে ঝাপিয়ে পরেছি। ভবিষ্যতেও দলের যে কোন সংকটে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।কমিটির সভাপতি মোহাম্মদ শামীম হাসান বলেন, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরির জনগণের অভিভাবক লুৎফুজ্জামান বাবর ও বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাব। সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র অনুসরণ করে মদন উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন

খেলাধূলা

সব খবর

কেন্দুয়ায় ক্রিকেট এক্সপ্রেস অ্যাকাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ। মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ—ইউএনও রিয়াফাতুল ইসলাম রিফাত।

সালমান আহম্মদ : স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন।  নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ক্রিকেটপ্রেমী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে কেন্দুয়া ক্রিকেট এক্সপ্রেস অ্যাকাডেমির খেলোয়াড়দের মাঝে ক্রিকেট ব্যাট, বল, হেলমেট, গার্ড, প্যাড ও ক্রিকেট স্ট্যাম্প বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াফাতুল ইসলাম রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমুল ইসলাম।এ সময় ইউএনও রিয়াফাতুল ইসলাম রিফাত বলেন,মাদক ছেড়ে খেলাধুলাকে হ্যাঁ বলুন। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রী হিসেবে ক্রিকেট ব্যাট, বল, হেলমেট, গার্ড, প্যাড ও ক্রিকেট স্ট্যাম্প বিতরণ করা হয়। এ সময় অ্যাকাডেমির প্রশিক্ষক, খেলোয়াড়, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক

সব খবর

সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত।

নিজস্ব প্রতিবেদক নুরে আলম: গণমাধ্যম ও সামাজিক সেবায় নিবেদিত এক অগ্রযাত্রার নাম, মোঃ নুরে আলম একজন সাংবাদিক, নির্বাহী সম্পাদক ও সমাজসেবক। তিনি অনলাইন অফলাইন সংবাদমাধ্যম "সময়ের সাথে প্রতিদিন" TV এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি স্বাধীন বাংলা টিভি-এর ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।বাংলাদেশ প্রেস ক্লাবময়মনসিংহ মহানগরের আহবায়ক দায়িত্ব পালন করে আসছি,  সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমান্ড-এর যুগ্ম আহ্বায়ক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা পুনর্বাসন সংস্থা, ময়মনসিংহ-এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন, সদর উপজেলা, ময়মনসিংহ-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। ন্যায়, সত্য ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি গণমাধ্যম ও সমাজসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।ফোন নাম্বার নির্বাহী সম্পাদক 01711-449776

মতামত/সম্পাদকীয়

সব খবর

বছরের শেষ মুহূর্তে যেমন কাটলো বছরটি

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

জাহাঙ্গীর আলম ঢাকা

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

সারাদেশ

সব খবর

ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট গাঁজা গাছসহ কুখ্যাত মাদক কারবারি আটক

শ্রীরামকৃষ্ণ রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন।  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ ও গাঁজা সেবনের সরঞ্জামসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ মনজু আলম (৫৫) কে আটক করা হয়েছে। আজ ২৮ জুলাই ২০২৬, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মনজু আলমের পিতা মৃত নজির উদ্দিন। তার স্থায়ী ঠিকানা ছনবান্দা খলিশাকুড়ি, ০২ নং ওয়ার্ড, বলদিয়া ইউনিয়ন, ভূরুঙ্গামারী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়িতে যৌথ অভিযান চালায় ভূরুঙ্গামারী থানা পুলিশ ও বিজিবি। এসময় মনজু আলমের বাড়ির আঙিনায় রোপণ করা আনুমানিক ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ এবং গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি মনজু আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার পালানো ঠেকাতে গেলে স্থানীয় দুই যুবকের হাতে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে সে। পরে পুলিশ ও বিজিবির তৎপরতায় তাকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। যৌথ অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন এবং সোনাহাট বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ ফরিদুল ইসলাম খান। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিজিবির সাথে সমন্বয় করে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করা হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।" আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

ময়মনসিংহ সংবাদ

সব খবর

ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ৫ চিহ্নিত ছিনতাইকারী গ্রেপ্তার

মিলন মিয়া, বিভাগীয় প্রতিনিধি,ময়মনসিংহ, সময়ের সাথে প্রতিদিন।   জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত যৌথ বিশেষ অভিযানে ৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-এর সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. মাহবুবুল হক-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ময়মনসিংহ জেলা পুলিশ জানায়, অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।এদিকে পুলিশের এ সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। তারা অপরাধ দমনে পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

লাইভ টিভি

ছবির গ্যালারি

আরও দেখুন

ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট গাঁজা গাছসহ কুখ্যাত মাদক কারবারি আটক

ভিডিও গ্যালারী

আরও ভিডিও »

জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠানে জামালপুর শহরের মালগুদাম রোড থেকে শুরু হয।

রথযাত্রা

হুসাইন এর জীবনী।

ফোনে ফোনে রক্তদান।

স্মৃতির বন্ধনে

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এক ঘন্টায়,

কেন্দুয়ায় ৭ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী বিল্লাল মিয়া মানববন্ধনে সংঘর্ষে