নিজস্ব প্রতিবেদক :সময়ের সাথে প্রতিদিন।
শিল্প সাহিত্য সংস্কৃতি ও মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (২২ আগষ্ট ) বিকাল তিনটায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে অনুষ্ঠান উদ্বোধন করেন পদক্ষেপ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি ও মাটির মা ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাটির মা ফাউন্ডেশন ছোট ছোট পদক্ষেপে তাদের কর্যক্রমের ধারা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। সূচনালগ্ন থেকেই মানবিক কার্যক্রমের পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন শাখায় কাজ করে চলেছে বিরামহীন। তিনি আরও বলেন, সমাজে পিছিয়ে থাকা মানুষের কল্যাণে সংগঠনটি কাজ করেছে ইতোমধ্যে। শিল্প সংস্কৃতির শাখাতেও রয়েছে অবাধ বিচরণ। আমি বিশ্বাস করি, সংগঠনটি জামালপুর জেলায় শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে। প্রধান অতিথির বক্তব্যে মাটির মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা বলেন, শিল্প সংস্কৃতি চর্চা প্রথমে নিজেদের মধ্যে ধারণ করা জরুরি। জামালপুর জেলায় মাটির মা ফাউন্ডেশন সবসময় ভালো কাজ করুক এই প্রত্যাশা করছি।সংগঠনটির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম লিখনের সভাপতিত্বে অনুষ্ঠানে জামালপুরের বিভিন্ন কবি সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য মোছাঃ সানজিদা সাফা। ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব মাহাবুবুর রহমান বাবু।প্রথম পর্ব শেষে কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী আগামী দুই বছরের জন্য জাহিদুল ইসলাম লিখনকে সভাপতি ও মো রফিকুল ইসলাম রাজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করেন। দুই বছরের (২০২৬-২০২৮) জন্য গঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্যন্যরা হলে —সহ-সভাপতি মো মাহবুবুর রহমান বাবু , সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিক তাহের , অর্থ সম্পাদক মো নূরে আলম হীরা , সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান , প্রচার সম্পাদক মোছা সানজিদা সাফা , দপ্তর সম্পাদক মো আশরাফ হোসেন , সাংস্কৃতিক সম্পাদক মো আরিফুল ইসলাম লাভলু, কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান, মো রেফাজ উদ্দিন ইমন। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে নতুন কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা। এছাড়াও এক বছরের জন্য ৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।উপস্থিত সবাই কমিটির সবাইকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান। সাংগঠনিক আলোচনা ও কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
