শাপলা, বরিশাল উজিরপুর প্রতিনিধি: শরিফুল বাড়ি সময়র সাথে প্রতিদিন l
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ৯ নম্বর পটিবাড়ি এলাকার গুরুত্বপূর্ণ সি-এম-বি সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও গর্ত। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ঝুঁকি আরও বেড়ে যায়। প্রতিদিন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সড়ক ব্যবহার করলেও দুর্ভোগ যেন তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।এলাকাবাসী জানান, সড়কটি শুধু স্থানীয় যোগাযোগের জন্য নয়, আশপাশের কয়েকটি এলাকার মানুষের যাতায়াতেরও অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে এবং সময় ও অর্থ দুই-ই অপচয় হচ্ছে।এ অবস্থায় জনদুর্ভোগ নিরসনে সড়কটির দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার মোঃ সরফুদ্দিন আহম্মেদ সান্টু-এর কাছে সড়কটির বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন তারা।এলাকাবাসীর প্রত্যাশা, জনগণের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সি-এম-বি সড়কটি সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নেবে।
