স্টাফ রিপোর্টার: মাহাদি, হাসান ভান্ডারী। সময়ের সাথে প্রতিদিন।
বাংলাদেশ রেলওয়ে গেট কিপার ঐক্য পরিষদ (গৌরীপুর ও শ্যামগঞ্জ শাখা/পূর্বাঞ্চল, চট্টগ্রাম)-এর আগামী তিন বছরের জন্য ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।নবগঠিত কমিটিতে মোঃ মাহাবুব আলম সভাপতি এবং মোঃআলম খান (রেজভী) সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।সংগঠনের নেতারা জানান, রেলওয়ে গেট কিপারদের পেশাগত অধিকার সংরক্ষণ, বিভিন্ন সমস্যা সমাধান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। সভাপতি মোঃমাহাবুব আলম ও সাধারণ সম্পাদক মোঃআলম খান (রেজভী)-এর যৌথ স্বাক্ষরে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: জাকির হোসেন; সহ-সভাপতি: জানিরুল হক জনি, রুহিদুজ্জামান ও ইলিয়াস হাওলাদার; অতিরিক্ত সাধারণ সম্পাদক:রুবেল মিয়া; যুগ্ম সাধারণ সম্পাদক:ফরহাদ আলী মোল্লা ও কামাল হোসেন; সাংগঠনিক সম্পাদক: মো. ফরহাদ রেজা; দপ্তর সম্পাদক: বায়েজিদ চৌধুরী; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: সোহাগ মিয়া; মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক: আকরামুল ইসলাম; ধর্ম বিষয়ক সম্পাদক: সোহেল মিয়া; কৃষি বিষয়ক সম্পাদক: তৌহিদুল ইসলাম; কোষাধ্যক্ষ: আব্দুল্লাহ মামুন; মহিলা বিষয়ক সম্পাদিকা: মাসুদা বেগম; আইন বিষয়ক সম্পাদক: ইফতেখার জাহান হৃদয়; যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: আশীষ ভৌমিক; এবং কার্যকরী সদস্য: নূরানী বেগম, নাসিকুল মিয়া, সাদ্দাম হোসেন ও মাহমুদুল হাসান।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটিতে শ্যামগঞ্জ সেকশনের সকল গেট কিপার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। নতুন নেতৃত্ব রেলওয়ে গেট কিপারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত উন্নয়ন এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
