শেখ আসাদুজ্জামান মাসুদ, সময়ের সাথে প্রতিদিন নেত্রকোনা জেলা।
নেত্রকোনার মদনে হিন্দু ধর্মাবলম্বী এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নও মুসলিম যুবক ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় স্থানীয় নেত্রকোনা কোর্ট আদালতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।যুবকের আগের নাম মিঠু বর্তমানে তার নাম মোঃ আব্দুল্লাহ।তার পিতা শ্রী চন্দন চন্দ্র বিশ্ব শর্মা মাতা-অলকারানী বিশ্ব শর্মা , এফিডেভিট ও জন্মসনদ সূত্রে জানা যায় তার বাড়ি মদন পৌরসভার এমদাদপুর গ্রামে।খোঁজ নিয়ে জানাযায়, নও মুসলিম মোঃ আব্দুল্লাহ ইসলাম ধর্মে অনুপ্রাণিত হয়ে গত ০৩ আগস্ট বিকেলে নেত্রকোনা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নোটারি পাবলিকের মাধ্যমে ও স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পিতা চন্দন নও মুসলিম ছেলে আব্দুল্লাহ সাথে কথা বলে ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাকে আশীর্বাদ করেছেন তিনি।মোঃ আব্দুল্লাহ জানান, শৈশব থেকেই মুসলমান বন্ধুদের সাথে বড় হয়েছি। ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি আমার দুর্বলতা ছিলো। ইসলামীক গান, গজল, ওয়াজ নিয়মিত শুনতাম। হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য অনেকের সাথে পরামর্শ করেছি।পরে গত ৩ আগস্ট নেত্রকোনা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে নোটারি পাবলিকের মাধ্যমে ও আমার এলাকার মসজিদের ইমামের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।আমার পরিবারে সৎ মা ও আমার আপন দুই ভাই বোন রয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়ে আমার বাবা মেনে নিয়েছে। আমি অবিবাহিত আমি এখন মুসলমান, মুসলিম মেয়ে বিবাহ করে আমার জীবন যাপন শুরু করব।অনেক মুসলমান ভাই আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করছে। তাছড়াও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি আলহামদুলিল্লাহ। নও মুসলিম যুবক আব্দুল্লার সৎ মা, ছায়া রানি বলেন,আমার ছেলে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার নিজ ইচ্ছায়। আমরা আমাদের ধর্মে আছি তার জন্য আশীর্বাদ রইল।মদন পৌর প্রশাসক মেয়র উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, যেহেতু সে প্রাপ্তবয়স্ক তার নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এটা তার অধিকার আছে।তাকে বাধা ও দেওয়া যাবে না তাকে নিষেধ ও করা যাবে না। পৌরসভার পক্ষ থেকে সরকারিভাবে নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা থাকলে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
