সালমান আহম্মদ স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ যুন জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সভাপতি হিসেবে ছিলেন সাবির হোসেন, সহ-সভাপতি শামীম আহমেদ, সেক্রেটারি কিরণ হোসেন, সহ-সেক্রেটারি ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসাইন, দপ্তর সম্পাদক গোলাম রাব্বি ভূঁইয়া এবং বায়তুল মাল সম্পাদক ইয়াসিন আহমেদ। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।
