সালমান আহম্মদ :স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন। 

নেত্রকোণার কেন্দুয়ায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার সন্দেহে রানা হাসান (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।পুলিশ জানায়, গত ২৬ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়ার একটি ভাড়া বাসা থেকে সন্দেহভাজন হিসেবে সিরাজুল ইসলামের ছেলে রানা হাসানকে গ্রেফতার করা হয়। পরদিন ২৭ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়।মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় কেন্দুয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন, লুট হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত করতে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।