ইমরান হোসেন, প্রতিনিধি: নেত্রকোনা সময়ের সাথে প্রতিদিন। রবিবার ২৬ এই জুলাই ২০২৬ ইংরেজি,
নেত্রকোনার জেলার মোহনগঞ্জ উপজেলাধীন বিরামপুর হাইস্কুল সংলগ্ন বাংলাদেশ রেলওয়ে শ্যামগঞ্জ সেকশনের বিরামপুর ই /১৯ সি রেলক্রসিং এর রেলওয়ে নথিপত্র অনুযায়ী তিনজন গেটম্যান কর্মরত রয়েছেন। বাংলাদেশ রেলওয়ে রেলক্রসিংয়ের মতো জনগুরুত্বপূর্ণ কাজে তিন শিফটে তিনজন ডিউটি করার কথা রয়েছে। সকাল ছয়টা থেকে দুপুর দুইটা , তারপর দুপুর ২ টা থেকে রাত দশটা , রাত দশটা থেকে সকাল ছয়টা। ২৬ জুলাই সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল ৮:০০ মিনিটে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। এ সময় ৮,০৭ মিনিটে বিরামপুর রেলগেটে গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সাথীবুর রহমান। অতঃপর ঢাকা থেকে ছেড়ে আসা (ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা) মহুয়া কমিউটর ট্রেনটি বিকাল ৪:৪৫ মিমিটে বিরামপুর রেলক্রসিং অতিক্রম করে। এ সময় শিফট অনুযায়ী তখন ডিউটি করার কথা ছিল রনি বাবুর। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় তখনও ডিউটি করেন সাথীবুর রহমান। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, “রনি বাবু অসুস্থ, তিনি বিরামপুর রেল ক্রসিং সংলগ্ন বাসায় শোয়ে আছেন। আমরা মিলেমিশে ডিউটি করি।
