নিজস্ব প্রতিবেদ, সময়ের সাথে প্রতিদিন।

 জামালপুরে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগজামালপুর জেলার ১ নম্বর কেন্দুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ধূসর মিজানুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সাধারণ মানুষকে হয়রানি, বিভিন্ন অনিয়ম এবং সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদ ভবনের সংস্কারকাজের জন্য প্রায় ১০ লাখ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে আনুমানিক ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ টাকার কাজ করা হয়েছে। বাকি অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তারা দাবি করেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ করা হোক।অভিযোগকারীদের আরও দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও সুযোগ-সুবিধা ভোগ করে ধূসর মিজানুর রহমান দীর্ঘদিন প্রভাব বিস্তার করেছেন। বর্তমানেও সরকারদলীয় নেতা রুহুল আমিন মিলনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তিনি পুনরায় এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে স্থানীয় অনেকেই ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও দাবি করেছেন অভিযোগকারীরা।এছাড়া এলাকায় মাদক ও জুয়ার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, এসব অপকর্মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি। একই সঙ্গে অভিযুক্ত ধূসর মিজানুর রহমান ও অভিযুক্তদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্যও পাওয়া যায়নি।স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।