সালমান আহম্মদ: স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অটোরিকশা ও ভারতীয় কম্বল বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. পিয়াস মিয়া (২৩) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিল্লাল হোসেন (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশার সঙ্গে ভারতীয় কম্বল বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশাচালক মো. পিয়াস মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং বিল্লাল হোসেন গুরুতর আহত হন।পরে স্থানীয়রা আহত বিল্লাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।দুর্ঘটনার সঠিক কারণ এবং পিকআপটির বিষয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
