মোঃ আব্দুল মতিন (মুকুল), ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাটের গোনাইরকুটিতে আজ ২২-০৭-২০২৬ ইং তারিখে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় খামারি ও সাধারণ কৃষকদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে গবাদিপশুর টিকা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত থেকে সেবা প্রদান ও সার্বিক তত্ত্বাবধান করেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ দপ্তর-এর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান এবং ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশিকুজ্জামান। উক্ত ফ্রী ক্যাম্পেইনে এলাকার বহু গবাদিপশুর মালিক তাদের গরু, ছাগলসহ অন্যান্য প্রাণীকে নিয়ে উপস্থিত হন। ফ্রি টিকাদান ও ওষুধ বিতরণের পাশাপাশি প্রাণিসম্পদ কর্মকর্তারা খামারিদের গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা, সঠিক লালন-পালন ও আধুনিক উপায়ে পশুপালন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। স্থানীয় খামারিরা প্রাণিসম্পদ দপ্তরের এমন উদ্যোগের তীব্র প্রশংসা করেন এবং এ ধরণের চিকিৎসা সেবা নিয়মিত চালু রাখার দাবি জানান।