নিজস্ব প্রতিবেদকঃ

রাজিব তালুকদারের ১৫/৭/২৬ তারিখে আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ কর্তৃক সভাপতি মনোনিত হন রাজিব তালুকদার। 

প্রখ্যাত পল্লী কবি রওশন ইজদানীর স্মৃতি বিজড়িত ও উনার নামে নামকরণকৃত উচ্চ বিদ্যালয়টি ১৯৬৬ সালে কেন্দুয়ার বিদ্যাবল্লভে প্রতিষ্ঠিত হয়।যুগ- যুগ ধরে বিদ্যালয়টি শিক্ষা ও সংস্কৃতি,খেলাধুলায় জেলা, উপজেলায় বেশ সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।গত ১৯/৭/২৬ রোজ শনিবার বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত হন রাজিব তালুকদার, পাশাপাশি সাধারণ শিক্ষক সদস্য মোঃ রফিকুল ইসলাম ও অভিভাবক সদস্য মোঃ আশরাফুল হক। রাজিব তালুকদার ঐতিহ্যবাহী বিদ্যাবল্লভ গ্রামের মরহুম মমিন তালুকদারের সন্তান।বিদ্যালয়ে শিক্ষার পরিবেশকে তরান্বিত করতে শিক্ষকদের সঙ্গে নিয়ে তিনি কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন।