মোঃআব্দুল মতিন(মুকুল) ভূরুঙ্গামরী প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন
রায়গঞ্জ ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আখিরুজ্জামান সাহেবকে লাঞ্ছিত করা এবং জোরপূর্বক দায়িত্ব থেকে সরানোর যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কলেজে কর্মরত জনাব মোঃ কামরুজ্জামান (সাহু)। অভিযোগে বলা হয়েছিল, একই কলেজে কর্মরত মোঃ কামরুজ্জামান (সাহু) ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারপিট করে জোরপূর্বক দায়িত্ব থেকে সরিয়েছেন। এই ঘটনাকে একটি কুচক্রী মহলের পরিকল্পিত অপপ্রচার বলে উল্লেখ করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আখিরুজ্জামান সাহেবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, "মোঃ কামরুজ্জামান (সাহু) এর সাথে আমার শুধু প্রাতিষ্ঠানিক সম্পর্ক নয়, সে আমার পরিবারের সদস্যের মতো। আমি তাকে প্রতিষ্ঠানের কর্মরত হিসেবে নয়, নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করি।" তিনি আরও বলেন, "আমি একা নই, কলেজের সকল শিক্ষক-কর্মচারীই জানেন যে এমন ন্যক্কারজনক কর্মকাণ্ডের সাথে কামরুজ্জামান সাহু কখনোই জড়িত হতে পারেন না। একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে কলেজের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই গুজব ছড়াচ্ছে। আমি এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।" অপরদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জনাব মোঃ কামরুজ্জামান (সাহু) বলেন, "যে প্রতিষ্ঠানে আমি চাকরিরত আছি, সেই প্রতিষ্ঠানের প্রধানকে লাঞ্ছিত করার মতো অপদার্থ আমি নই।
