শ্রীরামকৃষ্ণ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন 

 নিউজ ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে ইউরোপের পরাশক্তি ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আবারও ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়ে মাঠের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল মেসির আর্জেন্টিনা। এই জয়ে সপ্তমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠল আলবিসেলেস্তারা। বুধবার [১৬ জুলাই] বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ৪০ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে ইংল্যান্ড ১-০ গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। লিওনেল মেসির বাড়ানো প্রথম অ্যাসিস্ট থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে ১-১ সমতায় ফেরান চেলসি তারকা এনজো ফের্নান্দেস। এরপর ম্যাচ যখন নিশ্চিতভাবে অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ইনজুরি টাইমের প্রথম মিনিটে আবারও জ্বলে ওঠেন মেসি। তার জাদুকরী দ্বিতীয় অ্যাসিস্ট থেকে বল পেয়ে ইংল্যান্ডের জাল কাঁপিয়ে দেন বদলি নামা স্ট্রাইকার লাউতারো মার্তিনেস। তার গোলেই ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। এ নিয়ে ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ও সর্বশেষ ২০২২ সালের পর ২০২৬ নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। এর মধ্যে ১৯৭৮ সালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে, ১৯৮৬ সালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে এবং সর্বশেষ ২০২২ সালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে মোট ৩ বার বিশ্বকাপের শিরোপা জিতেছে লাতিন আমেরিকার এই দেশটি। চলতি ২০২৬ বিশ্বকাপে আজকের ম্যাচসহ ৮টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে সবকটি ম্যাচেই জয় পেয়েছে মেসি-মার্তিনেজরা। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অষ্টমবারের মতো শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান জায়ান্ট স্পেন। এর আগে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছিল ইংল্যান্ড। এখন অপেক্ষা একটাই, বিশ্ব চ্যাম্পিয়ন হবে কে? স্পেন নাকি আর্জেন্টিনা?

 ভ্রাম্যমান  প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন