মোঃ কামরুজ্জামান (সাহু), ব্যুরো চীফ, রংপুর বিভাগ, সময়ের সাথে প্রতিদিন।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ ডিগ্রি মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি পদে ডাঃ মোহাম্মদ ইউনুস আলীকে মনোনীত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক নং INS02-7/00065/2017/3091-, ১৩৯৯১-, তারিখ: ০৭/০৭/২০২৬ ইং এর পত্রের পরিপ্রেক্ষিতে তাকে এই পদে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নের পর থেকেই স্থানীয় একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে নব-মনোনীত সভাপতি ডাঃ ইউনুস আলীর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অপপ্রচারের কারণে কলেজের স্বাভাবিক উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ সমালোচনা কারনে আজ কলেজ প্রাঙ্গণে শিক্ষক-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনায় উঠে আসে, ডাঃ মোঃ ইউনুস আলী একজন সৎ, ন্যায়নিষ্ঠ, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত। তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে তার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। আলোচনায় আরও বলেন, ডাঃ ইউনুস আলীর মতো একজন ভালো মনের মানুষ সভাপতি হওয়ায় কলেজের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার গুণগত মান আরও বেগবান হবে বলে আমরা আশাবাদী। এ সময় উপস্থিত শিক্ষক ও কমর্মচারী সহ এলাকাবাসী এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং অবিলম্বে অপপ্রচার বন্ধ করে কলেজের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।