সালমান আহম্মদঃ স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং বাজারের সাপ্তাহিক হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় দেড় লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ অভিযানf পরিচালিত হয়।উপজেলা প্রশাসন জানায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারি জাল বিক্রি ও মজুদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে চিরাং বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে প্রায় দেড় লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার, বিক্রি ও মজুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। দেশীয় মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিয়া খাতুন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
