জামালপুর জেলা প্রতিনিধ আকাশ চন্দ্র সরকার সময়ের সাথে প্রতিদিন।
জামালপুর পৌরসভার গেইটপাড়া ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা, বৃষ্টির পানি নিষ্কাশনের সংকট, ভাঙাচোরা সড়ক এবং জরাজীর্ণ বিদ্যুৎ লাইনের কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এসব সমস্যার দ্রুত সমাধানের দাবিতে বৃহস্পতিবার ০৯/০৭/২০২৬ সময় বিকাল ৫ ঘটিকা থেকে এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে গেইটপাড়া ও ফিসারীপাড়ার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।বক্তারা বলেন, সামান্য বৃষ্টিতেই এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় পানি জমে থাকায় স্থানীয়দের চলাচল ব্যাহত হয়। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এছাড়া দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে এবং মশার উপদ্রব ও বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়ছে।তারা আরও বলেন, এলাকার অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে থাকায় যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে জরাজীর্ণ বিদ্যুৎ লাইনের কারণে প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। দ্রুত বিদ্যুৎ লাইন সংস্কারের দাবি, জানান এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণকারীরা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, স্থায়ী জলাবদ্ধতা নিরসনে টেকসই প্রকল্প বাস্তবায়ন, চলাচল উপযোগী মানসম্মত সড়ক নির্মাণ, জনদুর্ভোগ দূরীকরণ এবং ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন দ্রুত সংস্কারের দাবি জানান।এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন ও অভিযোগ জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে তারা রাজপথে নেমে মানববন্ধনের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেছেন।মানববন্ধন শেষে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা । আন্দোলনের কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ রেলওয়ে জামালপুর , ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী কার্য বাংলাদেশ রেলওয়ে জামালপুর, সহ জিআরপি থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয়, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সম্মিলিতভাবে আন্দোলনকারীদের আশ্বাস দেন যে আগামী রবিবার জামালপুর জেলা প্রশাসক ( ডিসি মহদয় ) এর নিকট সমস্ত বিষয়বস্ত বিস্তারিতভাবে উপস্থাপন করবেন এবং যত দ্রুত সম্ভব সমস্যাগুলোর সমাধান করার ব্যবস্থা করে দিবেন ।
