প্রতিনিধি :​মহিউদ্দিন তালুকদার, সময়ের সাথে প্রতিদিন।  

​নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় কেমিক্যাল ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারনই বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে অভিযানের বিবরণ:সীমান্ত পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের 'সরুজের মোড়' এলাকায় ভারত থেকে আসা একটি মিনি ট্রাককে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ট্রাকটি থেকে বিপুল পরিমাণ ভারতীয় কেমিক্যাল উদ্ধার করা হয়।জব্দকৃত মালামালের তালিকা ও মূল্য:​ভারতীয় কেমিক্যাল: ১৬ ড্রাম হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি (ওষুধ তৈরিতে ব্যবহৃত নিয়ন্ত্রিত রাসায়নিক)। যার সিজার মূল্য প্রায় ৩২ লাখ টাকা।মিনি ট্রাক: চোরাচালানে ব্যবহৃত ট্রাকটির আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা।সর্বমোট: ৫০ লাখ টাকা।এ বিষয়ে নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, জব্দকৃত কেমিক্যাল ও মিনি ট্রাকটি নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।