গজনবী চয়ন: স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন, নেত্রকোনা।
নেত্রকোণার কেন্দুয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের চারা, বিভিন্ন সবজির বীজ, গাছের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা কৃষি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, কৃষকের উন্নয়নই দেশের উন্নয়নের মূল ভিত্তি। কৃষিবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার কৃষির উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে সরকারি কৃষি প্রণোদনার বিভিন্ন কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে কৃষকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
