নিজস্ব প্রতিবেদ জামালপুর:।

জামালপুরে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে দারুণ নৈপুণ্য দেখিয়েছে ক্রীড়া প্রকৌশলী অফিস, রেলওয়ে জামালপুর দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দলীয় সমন্বয়, আক্রমণভাগের ধারালো ফুটবল ও রক্ষণভাগের দৃঢ়তায় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে দলটি।ম্যাচজুড়ে দুই দলই জয়ের জন্য লড়াই করলেও ক্রীড়া প্রকৌশলী অফিস, রেলওয়ে জামালপুর খেলোয়াড়দের আত্মবিশ্বাসী পারফরম্যান্স ও দুর্দান্ত সমন্বয় দলকে এগিয়ে রাখে। ম্যাচ শেষে খেলোয়াড়রা মাঠে বিজয় উদযাপন করেন।আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, শারীরিক সুস্থতা এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।