সালমান আহম্মদ :স্টাফ রিপোর্টার, সময়ের সাথে প্রতিদিন।
নেত্রকোণা জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে নেত্রকোণার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।মঙ্গলবার (৩০ জুন ২০২৬) কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের ভগবতীপুর গ্রামে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে একজন ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে ২০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।একই দিন কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি গাছ অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় দায়ের করা মামলায় একজন ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।এছাড়া জুয়া, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনসহ বিভিন্ন অপরাধ দমনে জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
