সালমান আহম্মদ: স্টাফ রিপোর্টার, সময়ের সাথে প্রতিদিন
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থীকে পাটক্ষেতে নিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগে মতি মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।অভিযুক্ত মতি মিয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া গ্রামের মৃত মন্নাফ হোসেনের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ওই শিক্ষার্থীকে পাটক্ষেতে নিয়ে নির্যাতন করেন। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণ করে।এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।আইন অনুযায়ী, যৌন সহিংসতার শিকার ব্যক্তির পরিচয় গোপন রাখা বাধ্যতামূলক হওয়ায় ভুক্তভোগীর নাম-পরিচয় প্রকাশ করা হলো না।
