সালমান আহম্মদ স্টাফ রিপোর্টার:সময়ের সাথে প্রতিদিন 

 নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের রামপুর দুর্গাশ্রম এলাকায় হোসেন আলী মাস্টারের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ছয়আলী এলাকার বাসিন্দা হাবুল মিয়ার ছেলে মো. রবিন মিয়া (২৯) এবং দুর্গাপুর গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে মো. কামরুল ইসলাম (২২)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।কেন্দুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।