শ্রীরামকৃষ্ণ রায় ভ্রাম্যমান প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন৷

ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে ক্যাম্পেইনের বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা: নাজমুল হোসেন।সভায় আরও বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, ভুরুঙ্গামারী সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, প্রধান শিক্ষক আল মাহমুদ ও ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আফজাল হোসেন।ক্যাম্পেইনের সময়সূচি ও লক্ষ্যমাত্রা । ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ ও পুষ্টিহীনতা দূরীকরণে আগামী ২৮ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলাব্যাপী এ ক্যাম্পেইন চলবে। এবারের ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৪ হাজার এবং ১২-৫৯ মাস বয়সী ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা  প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অমৃত দেব নাথ বলেন, শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ খাওয়ানোর এ সরকারি কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পেইন শতভাগ সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমামসহ