শ্রীরামকৃষ্ণ রায় ভ্রাম্যমাণ প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।এ সময় উপস্থিত ছিলেন তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান গনি, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার আবুল হোসেন, ব্র্যাকের টেকনিক্যাল অফিসার বিকাশ চন্দ্র দে, অপরাজেয় বাংলাদেশ স্পেস টু লিভ প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন ও যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।অনুষ্ঠানে তথ্য সেবা কর্মকর্তা গুলফাম মোস্তফা অনন্যা বাল্যবিবাহের কুফল ও কিশোর-কিশোরীর মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিক তুলে ধরেন।উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, বাল্যবিবাহের ফলে মা ও শিশু মৃত্যুর ঝুঁকি বাড়ে। সেই সাথে অপ্রাপ্তবয়স্ক মায়ের গর্ভের শিশু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। বাল্যবিবাহের সাথে জড়িত কাজী ও অভিভাবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের বাল্যবিবাহের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।পরে তিনি দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।সভায় অভিভাবক, শিক্ষার্থী ও যুব প্লাটফর্মের সদস্যরা সভায় অশ গ্রহণ করেন।
