শ্রীরামকৃষ্ণ রায় ভ্রাম্যমাণ প্রতিনিধ, সময়ের সাথে প্রতিদিন টিভি।

গত মে মাসের ১০ তারিখ কুড়িগ্রামের আনন্দবাজার এলাকায় একটি ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। স্থানীয়রা দেখতে পান, এক নারী একটি তেঁতুল গাছের একেবারে মগডালে উঠে বসে আছেন। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষ ভিড় জমায় গাছের নিচে। কেউ একে রহস্যময় ঘটনা বলেছে, কেউ আবার অলৌকিক কিছু বলে দাবি করেছে।সময় গড়িয়ে গেলেও সেই ঘটনার আলোচনা পুরোপুরি থামেনি। আর ঠিক এমন সময়, গতকাল আবারও একই নারীকে তেঁতুল গাছের মগডালে দেখা যায়। দ্বিতীয়বারের মতো একই ঘটনা ঘটায় নতুন করে কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে এলাকাবাসীর মনে।কেন তিনি বারবার ওই গাছেই উঠছেন? এর পেছনে কি কোনো মানসিক, সামাজিক বা স্নায়বিক কারণ রয়েছে? নাকি এমন কোনো ব্যক্তিগত বিষয় আছে, যা এখনও সবার অজানা? এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।তবে চিকিৎসা বিজ্ঞান বলছে, এ ধরনের আচরণের পেছনে মানসিক চাপ, ট্রমা, স্লিপওয়াকিং, ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার বা অন্য কোনো স্নায়বিক সমস্যার ভূমিকা থাকতে পারে।অনেক সময় একজন মানুষ নিজের অজান্তেই একই ধরনের আচরণ বারবার করতে পারেন। ফলে বিষয়টিকে কেবল কুসংস্কার বা অলৌকিক ঘটনা হিসেবে না দেখে মানবিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার পরামর্শ দিচ্ছেন সচেতন মহল।বর্তমানে ঘটনাটি নিয়ে আনন্দবাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা চলছে। তবে প্রকৃত কারণ কী, তা নিশ্চিতভাবে জানা সম্ভব হবে সংশ্লিষ্ট চিকিৎসক বাু বিশেষজ্ঞদের পর্যবেক্ষণের মাধ্যমেই।আপনার মতে, একই নারী কেন বারবার তেঁতুল গাছের মগডালে উঠছেন? মতামত জানাতে পারেন।