শ্রী রামকৃষ্ণ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন টিভি | ৮ জুন ২০২৬  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নে কোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার আন্ধারীঝাড় হাফিজিয়া মাদরাসা সামনে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল আরোহীর নাম মোহাম্মদ হামিদ চৌধুরী। তিনি আন্ধারীঝার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান খোকন চৌধুরীর বাবা। সংঘর্ষে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী 'স্বাধীন এন্টারপ্রাইজ' নামের একটি নৈশকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জড়ো হওয়া উত্তেজিত জনতা কোচটিতে ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কোচের বেশিরভাগ অংশে। ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতা,  খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময়ে ভূরুঙ্গামারী থানা পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশের হস্তক্ষেপে কিছু সময় বন্ধ থাকার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহতের শারীরিক অবস্থা  স্থানীয়রা দ্রুত আহত হামিদ চৌধুরীকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর