ভ্রাম্যমান প্রতিনিধ কুড়িগ্রাম জেলা সময়ের সাথে প্রতিদিন।
৭ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ।কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্ত ক্লিনিক নামক একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের মাথার ডান পাশে কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে। অসতর্কভাবে অস্ত্রোপচার, সুচিকিৎসার অভাব এবং ক্লিনিক কর্তৃপক্ষের চরম অবহেলার শিকার হয়ে বর্তমানে নবজাতক ও মা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ ঘটনায় আজ রবিবার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।সরেজমিনে ও ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার কচাকাটা থানাধীন সদর ইউনিয়নের খামারটারী (০২নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা মোঃ আলম মিয়ার অন্তসত্ত্বা স্ত্রী মোছাঃ লাইলী বেগম (২৬) প্রসববেদনা নিয়ে গত শুক্রবার (০৫ জুন, ২০২৬) বিকেল আনুমানিক ৩:০০ ঘটিকায় ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড সংলগ্ন সীমান্ত ক্লিনিকে ভর্তি হন। ক্লিনিক কর্তৃপক্ষ বলছে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেওয়া হয় কিন্তু রোগী বলছে আল্ট্রাসনোগ্রাম করা হয়নি। রোগীর স্বামী ৯,৫০০/- (নয় হাজার পাঁচশত) টাকায় চুক্তিবদ্ধ হয়ে নির্দিষ্ট একজন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে সিজার করানোর অনুরোধ জানান।অভিযোগ প্রকাশ, ক্লিনিক কর্তৃপক্ষ পূর্বনির্ধারিত মহিলা চিকিৎসক শিশির ম্যাডামকে না এনে সম্পূর্ণ অনৈতিকভাবে পূরুষ চিকিৎসককে দিয়ে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়েছে। অস্ত্রোপচার চলাকালীন অসাবধানতাবশত নবজাতকের মাথার উপরে ডান পাশে প্রায় ১ ইঞ্চি লম্বা কাটা পড়ে এবং পরবর্তীতে তা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে সেখানে সেলাই দেওয়া হয়।অপারেশনের পর নবজাতকের মাথায় ব্যান্ডেজ ও সেলাই দেখে স্বজনরা কারণ।
