কামরুজ্জামান বিভাগীয় চীপ:রংপুর 

 রংপুর কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের নদীভাঙন কবলিত উত্তর ধলডাঙ্গা গ্রাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। পরিদর্শনকালে তিনি প্রায় ২,৫০০ মিটার নদীভাঙন এলাকা ঘুরে দেখেন এবং ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জরুরি ভিত্তিতে নদীর তীরে জিও ব্যাগ ফেলার নির্দেশ প্রদান করেন।এ সময় বসতভিটা হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।এছাড়াও জেলা প্রশাসক ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০৫টি দোকান পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে শুকনো খাবার বিতরণ এবং ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।কুড়িগ্রাম জেলার যে কোনো দুর্যোগ, সংকট বা জনদুর্ভোগের খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তার আন্তরিকতা, মানবিকতা ও তাৎক্ষণিক পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে আস্থা ও স্বস্তির একটি শক্ত অবস্থান তৈরি করেছে। জেলার মানুষের কাছে তিনি একজন জনবান্ধব ও দায়িত্বশীল প্রশাসক হিসেবে প্রশংসিত হয়ে উঠেছেন।