শ্রীরামকৃষ্ণ রায় গ্রাম্যবান প্রতিনিধ, সময়ের সাথে প্রতিদিন টিভি

লালমনিরহাট, ৬ জুন ২০২৬: লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি এলাকায় অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইউনুছ আলী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দুরাকুটি এলাকায় তল্লাশি চৌকি বসায়। এ সময় দুর্গাপুর থেকে লালমনিরহাটগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে যাত্রী ইউনুছ আলীকে আটক করা হয়। পরে তার পরিহিত পোশাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইউনুছ আলী আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নামাটারী গ্রামের জনাব আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৪ হাজার টাকা।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্তকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।লালমনিরহাট, ৬ জুন ২০২৬: লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি এলাকায় অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইউনুছ আলী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দুরাকুটি এলাকায় তল্লাশি চৌকি বসায়। এ সময় দুর্গাপুর থেকে লালমনিরহাটগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে যাত্রী ইউনুছ আলীকে আটক করা হয়। পরে তার পরিহিত পোশাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইউনুছ আলী আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নামাটারী গ্রামের জনাব আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৪ হাজার টাকা।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্তকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।