সালমান আহম্মদ, স্টাফ রিপোর্টার : সময়ের সাথে প্রতিদিন। 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া গ্রামে পানিতে ডুবে সাফোয়ান (১৪ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (৫ জুন) বিকেল প্রায় ৫টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত সাফোয়ান ওই গ্রামের সজল হোসেন মিল্কী ও সোনিয়া আক্তার দম্পতির একমাত্র সন্তান।পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে সাফোয়ান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিশুটির অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায় গভীর বেদনার সৃষ্টি হয়েছে