শ্রীরামকৃষ্ণ রায় ভ্রাম্যমাণ প্রতিনিধি কুড়িগ্রাম, সময়ের সাথে প্রতিদিন টিভি ।

 ৫ জুন: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি মার্কেটের অন্তত ১০৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে লাগা আগুনে প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।যেভাবে আগুনের সূত্রপাত  স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী বাজারের ‘স্বপ্ন ছোঁয়া ক্ষুদ্র ব্যবসায়ী মার্কেট’ ও ‘চেয়ারম্যান মার্কেট’-এ হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা দুই মার্কেটের দোকানগুলোকে গ্রাস করে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ অনুসন্ধানে কাজ চলছে।ফায়ার সার্ভিসের তৎপরতা , খবর পেয়ে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে দুই মার্কেটের বেশিরভাগ দোকানই সম্পূর্ণ ভস্মীভূত হয় নিঃস্ব ক্ষুদ্র ব্যবসায়ীরা  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানের মালামাল, নগদ টাকা ও জরুরি কাগজপত্র পুড়ে গেছে। অনেকেই ঈদকে সামনে রেখে দোকানে মাল তুলেছিলেন। সব হারিয়ে বহু ক্ষুদ্র ব্যবসায়ী এখন পথে বসার উপক্রম। এক ব্যবসায়ী বলেন, চোখের সামনে সব শেষ হয়ে গেল। দোকানই ছিল একমাত্র সম্বল। এখন পরিবার নিয়ে কোথায় দাঁড়াব জানি না।প্রশাসনের পদক্ষেপ  উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস আগুনের উৎস খতিয়ে দেখছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজও শুরু হয়েছে।এলাকায় শোকের ছায়া  আকস্মিক এই অগ্নিকাণ্ডে পুরো ভূরুঙ্গামারী এলাকায় শো