সালমান আহম্মদ স্টাফ রিপোর্টার : সময়ের সাথে প্রতিদিন 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দলপা (কান্দাপাড়া) গ্রামে টাকার লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মিলন মিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজুদ আলীর ছেলে।ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত জীবন মিয়া (২০), পিতা-মমিন মিয়া এবং তার মা হাবিবা আক্তার (৪৫)-কে আটক করে রাখেন। পরে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।