শ্রীরামকৃষ্ণ রায়, কুড়িগ্রাম ভ্রাম্যমান প্রতিনিধ, সময়ের সাথে প্রতিদিন। টিভি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর রাবাইটারী গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছে এক যুবকের বিরুদ্ধে গোপনে বিয়ে করে স্ত্রীকে অস্বীকারের অভিযোগ। স্বামীর স্বীকৃতি ও আশ্রয়ের দাবিতে স্ত্রী বাড়িতে এসে উপস্থিত হলে তালা ঝুলিয়ে সপরিবারে উধাও হয়ে যান অভিযুক্ত যুবক। ঘটনার বিবরণ , স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উত্তর রাবাইটারী গ্রামের এক যুবক কর্মসূত্রে ঢাকায় অবস্থানকালে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। পরবর্তীতে তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং কিছুদিন ঢাকায় একসঙ্গে সংসারও করেন। সম্প্রতি ওই নারী জানতে পারেন, তার স্বামীর আগের একটি সংসার রয়েছে। বিষয়টি জানাজানির পর থেকে স্বামী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। কোনো উপায় না পেয়ে স্বামীর স্বীকৃতি ও আইনগত অধিকার আদায়ে গতকাল মঙ্গলবার ভুক্তভোগী নারী সরাসরি ফুলবাড়ীতে স্বামীর বাড়িতে চলে আসেন। বাড়িতে তালা, স্বামী লাপাত্তা , ভুক্তভোগী নারীর অভিযোগ, তাকে দেখামাত্রই অভিযুক্ত যুবক কৌশলে বাড়ি থেকে সটকে পড়েন। পরিবারের অন্য সদস্যরাও তাকে বাড়িতে ঢুকতে দেননি। উল্টো দরজায় তালা ঝুলিয়ে সবাই আত্মগোপনে চলে যান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও স্বামী বা তার পরিবারের কারও দেখা পাননি তিনি। এ ঘটনায় চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় পড়েন ওই নারী। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পুলিশের হস্তক্ষেপ , খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ভুক্তভোগী নারীর নিরাপত্ত।
