নিজস্ব প্রতিবেদক সময়ের সাথে প্রতিদিন।
কখনও ৪০০ বছরের ‘জিনের বাদশা’, আবার কখনও অনলাইন অ্যাপে বিনিয়োগে মোটা লাভের প্রলোভন। এভাবে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. আব্দুল হামিদ (৩৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার, ২ জুন দুপুর ১২টায় সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়।যেভাবে প্রতারণা সোমবার মমতাজ বেগম (৩১) নামে এক নারী সদর থানায় মামলা করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, তিন মাস আগে আব্দুল হামিদ তার কাছে ‘ইকো ভোল্ট’ নামে সোলার প্যানেলের একটি অ্যাপে বিনিয়োগে অধিক মুনাফার প্রলোভন দেন। তার কথায় আকৃষ্ট হয়ে মমতাজের মাধ্যমে প্রায় ১০০ জন গ্রাহক ওই অ্যাপে বিনিয়োগ করেন।প্রথম দফায় বিভিন্ন গ্রাহকের কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা সংগ্রহ করেন হামিদ। পরে ‘সিইএফ’ নামে আরেকটি অ্যাপে বিনিয়োগের কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ৬ লাখ টাকা নেন। ইকো ভোল্ট অ্যাপটি অকার্যকর হয়ে গেলে নতুন করে লাভের লোভ দেখিয়ে আরও ৪ লাখ টাকা আদায় করেন। সব মিলিয়ে প্রায় ২১ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি।জিনের বাদশা’ পরিচয়ে হুমকি তদন্তে জানা যায়, কিছুদিন পরপর নতুন নামে অ্যাপ চালু করে বেকার যুবক ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন হামিদ। অ্যাপ বন্ধ করে আবার নতুন অ্যাপে বিনিয়োগের আহ্বান জানাতেন।পুলিশ জানায়, টাকা ফেরত চাইলে বা যোগাযোগ করলে Hamkail Moakael নামের টেলিগ্রাম আইডি থেকে নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে ভয়ভীতি ও হুমকি দিতেন অভিযুক্ত।গ্রেপ্তার ও আলামত জব্দ ঘটনার পর সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নির্দেশনায় একাধিক টিম অভিযানে নামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রাম থেকে।
