শ্রীরামকৃষ্ণ রায় ভ্রাম্যমান প্রতিনিধি, নাগেশ্বরী কুড়িগ্রাম, সময়ের সাথে প্রতিদিন, টিভি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে ভূরুঙ্গামারী-রংপুর সরাসরি বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সীমান্ত উপজেলা ভূরুঙ্গামারী। সরাসরি বাস সেবা চালু রাখার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।আজ ০১ জুন সকালে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। এ সময় কুড়িগ্রাম মোটর মালিক সমিতিকে আজকের মধ্যে দাবি মানার আল্টিমেটাম দেওয়া হয়। দাবি মানা না হলে কুড়িগ্রামের কোচ মালিকদের সকল কোচ ভূরুঙ্গামারী থেকে চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। এই তালিকায় আছে এস এন পরিবহন, হক স্পেশাল, এলআরবি, বনফুল, অলংকার, লাম মিম ও নুর স্পেশাল সহ আরো কয়েকটি গাড়ি। পরবর্তিতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার গুরুতর রোগী, রংপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং চাকরিজীবীদের জন্য এই সরাসরি বাস সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুড়িগ্রামে বাস পরিবর্তন করে রংপুর যেতে একদিকে যেমন প্রচুর সময় নষ্ট হয়, অন্যদিকে চরম দুর্ভোগ ও বিড়ম্বনা পোহাতে হয় সাধারণ যাত্রীদের। এটি কোনো একক সংগঠন বা দলের দাবি নয়, বরং দুই উপজেলার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহর নেতৃত্বে এবং ভূরুঙ্গামারীবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই আন্দোলন তীব্র রূপ নিয়েছে। আন্দোলনকারীরা আওয়াজ তোলো!, গর্জে ওঠো! 

দাবী মোদের একটা বাস সার্ভিস চালু চাই। ইত্যাদি স্লোগানে বাস-ষ্টান্ডে।