সালমান আহম্মদ স্টাফ রিপোর্টার : সময়ের সাথে প্রতিদিন।

নেত্রকোনার কেন্দুয়া থেকে ময়মনসিংহ রুটে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, যেখানে স্বাভাবিক সময়ে সিএনজি ভাড়া ১৬০ টাকা, সেখানে বর্তমানে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে।ভুক্তভোগীদের অভিযোগ, ঈদের সুযোগে পরিবহনচক্র অতিরিক্ত ভাড়া আদায় করলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে সাবেক শিবির সেক্রেটারি কিরণ হোসেন কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড)-এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন।এ সময় এসিল্যান্ড নাকি বলেন, “ঈদে এমনটাই হয়ে থাকে।” এমন বক্তব্যে যাত্রী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, জনগণের ভোগান্তি কমানোর পরিবর্তে যদি অনিয়মকে স্বাভাবিক হিসেবে দেখা হয়, তাহলে সাধারণ মানুষ প্রতিকার পাবে কোথায়?স্থানীয়দের দাবি, ঈদের আনন্দকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে দ্রুত প্রশাসনিক অভিযান পরিচালনা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।