শ্রী রামকৃষ্ণ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, কুড়িগ্রাম, সময়ের সাথে প্রতিদিন।
দেশের অন্যতম শীর্ষ পরিবহন প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন ৩১ মে ২০২৬, রবিবার দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭২ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য কয়েক মাস আগে তাঁকে ভারতের দিল্লিতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।পরিবহন খাতে অনন্য অবদান , আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন ছিলেন বাংলাদেশের পরিবহন খাতের একজন পথিকৃৎ। দূরদর্শী নেতৃত্ব, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে তিনি হানিফ এন্টারপ্রাইজকে দেশের অন্যতম নির্ভরযোগ্য পরিবহন ব্র্যান্ডে পরিণত করেন। যাত্রীসেবার মানোন্নয়ন, আধুনিক বাস সংযোজন এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় তাঁর গৃহীত পদক্ষেপগুলো খাতটিতে নতুন দিগন্ত উন্মোচন করে।শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, মানবিক গুণাবলির জন্যও তিনি সর্বমহলে সমাদৃত ছিলেন। শ্রমিক-কর্মচারীদের কল্যাণ, দুর্যোগকালীন সহায়তা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।সর্বমহলে শোকের ছায়া তাঁর মৃত্যুতে পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, ব্যবসায়ী মহলসহ বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, কফিল উদ্দিন সাহেবের মৃত্যু পরিবহন খাতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।মরহুমের জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে। তাঁর মৃতদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছেন ।
(নিউজ সংগ্রহ করা )
