শ্রী রামকৃষ্ণ রায়,  ভ্রাম্যমান প্রতিনিধি

মাদক ও বাল্যবিবাহের কুফল থেকে যুব সমাজকে রক্ষা করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ‘মানব ও সমাজ কল্যাণ ক্লাব’। এরই অংশ হিসেবে উপজেলার জয়মনি ইউনিয়নের সদর ওয়ার্ডে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। গত ১৯ মার্চ ২০২৬, ঈদুল ফিতরের দিন থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এই ক্লাবটি মানবসেবা ও সমাজ সংস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন ক্লাবের ক্যাপ্টেইন মোঃ নয়ন মিয়া নাহিদ (লায়ন) ও সদস্য রাসেল রানা। ক্লাবের কার্যক্রম ও লক্ষ্য:  ক্লাবের সহকারী ক্যাপ্টেইন মোঃ আদিল ইসলাম জানান, ভূরুঙ্গামারীকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত করাই তাদের প্রধান লক্ষ্য। এজন্য তারা উপজেলার প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ক্লাবের সদস্যদের মধ্যে আরও রয়েছেন দিহান চৌধুরী, ফারহান তাওসিফ লামিন, সায়েম চৌধুরী। শিলখুড়ি ইউনিয়নের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আরিয়ান আরিফ।নারীদের আত্মরক্ষা ও বিভিন্ন সময়ে করণীয় সম্পর্কে সচেতন করতে কাজ করছেন ক্লাবের নারী সদস্য মোছাঃ সুমাইয়া সেতু, মোছাঃ মিষ্টি খাতুন, মোছাঃ বিনতে জাহান সিনথী, শ্রাবণী রয় ও মনিরা মনি। আহ্বান ক্লাবের ক্যাপ্টেইন মোঃ নয়ন মিয়া নাহিদ (লায়ন) ভূরুঙ্গামারীর সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার জন্য মাঠে যেতে উৎসাহিত করুন। মাদক ও বাল্যবিবাহের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।তিনি আরও বলেন, আমাদের ক্লাবের সকল সদস্যের একটাই চিন্তা— মানব ও সমাজ সেবার মাধ্যমে ভূরুঙ্গামারীকে একটি আদর।