স্টাফ রিপোর্টার, সালমান আহম্মদ  সময়ের সাথে প্রতিদিন ল

অস্ট্রেলিয়া প্রবাসী সৌরভ আহমেদ শুভ’র পক্ষ থেকে কেন্দ্রুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানানো হয়েছে। ঈদ উপলক্ষে প্রকাশিত এক শুভেচ্ছা পোস্টারে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।শুভেচ্ছা বার্তায় বলা হয়, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন— এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের পাশে থেকে ছাত্রদল সবসময় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও গণমানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকবে। এছাড়াও প্রবাসে থেকেও দেশ ও মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অস্ট্রেলিয়া প্রবাসী সৌরভ আহমেদ শুভ।